নিজের স্বার্থের জন্য অন্যদের ক্ষতি করো না

একবার এক ব্যাধের ফাদে এক পাখি ধরা পড়ল। ধরা পড়ার পর পাখিটা ব্যাধকে অনেক কাকুতি মিনতি করে বলতে লাগল,ভাই,তুমি আমাকে ছেড়ে দাও আমার অনেক কাজ আছে।

 আমি শপথ করে বলছি,তুমি যদি আজ আমায় ছেড়ে দাও তাহলে আমি আরও অনেক পাখিকে ভুলিয়ে ভালিয়ে তোমার ফাদে ফেলব। ভেবে দেখ বন্ধু,এতে তোমার কত লাভ। একটি পাখির বদলে তুমি কত পাখি পেয়ে যাবে!

ব্যাধ উত্তরে বলল হু,তোমার কথা শুনলাম। শুধু এই জন্যই তোমায় আমি ছাড়ব না। যে নিজের সার্থের দিকে চেয়ে নিজের আত্নীয় স্বজন বন্ধু বান্ধবের সর্বনাশ করতে পারে তার মৃত্যু হলেই জগতের মঙ্গল।

নীতি কথাঃ নিজের তুচ্ছ প্রানের জন্য অন্য দশজনের প্রান বলি দেবার কথা যে বলে তার দোশ ক্ষমার অযোগ্য ।

Comments

Popular posts from this blog

সমস্য়াকে সম্ভাবনায় পরিণত করুন

মানসিক ক্ষত শারীরিক ক্ষতের চেয়েও ভয়ংকর

যে নিজেকে সাহায্য করে না,আল্লাহ তাকে সাহায্য করেন না